স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ৬৮কাউন্সিলরগণের তথ্য জানিবার অধিকার
বলবৎ
৩য় ভাগ
তৃতীয় অধ্যায় নির্বাহী ক্ষমতা এবং কার্য পরিচালনা
ধারা ৬৮
68. কাউন্সিলরগণের তথ্য জানিবার অধিকার (১) কোন কাউন্সিলর পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসন সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে তথ্য গ্রহণ করিবার অধিকারী হইবে এবং নির্ধারিত তথ্য সংগ্রহ করিবার জন্য সভা অনুষ্ঠিত হইবার অন্যূন চব্বিশ ঘন্টা পূর্বে এই বিষয়ে [পৌর নির্বাহী কর্মকর্তা] বা ক্ষেত্রমত, প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নোটিশ পাঠাইবেন। (২) মেয়র এই বিষয়ে একই দিনে তথ্য বিষয়ক প্রাথমিক বক্তব্য প্রদান করিবেন অথবা পরবর্তী কোন তারিখে এতদ্বিষয়ে বিস্তারিত বক্তব্য দিবেন।