Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ৯৬বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার

বলবৎ৪র্থ ভাগতৃতীয় অধ্যায় অবকাঠামোগত সেবা

৪র্থ ভাগ

তৃতীয় অধ্যায় অবকাঠামোগত সেবা

ধারা ৯৬

96. বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার (১) পৌর অবকাঠামোগত সেবা নিশ্চিত করিবার লক্ষ্যে পৌরসভা বেসরকারি খাতের সহিত চুক্তি নির্ধারিত পদ্ধতিতে সম্পাদন করিতে পারিবে৷ (২) পৌরসভা ইতিপূর্বে বর্ণিত ধারার উদ্দেশ্য অক্ষুন্ন রাখিয়া, নিম্নবর্ণিত ধরণের চুক্তি করিতে পারিবে, যথাঃ- (ক) নির্মাণ, স্বত্বাধিকারী ও হস্তান্তর; (খ) নির্মাণ, স্বত্বাধিকারী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; (গ) নির্মাণ ও হস্তান্তর; (ঘ) নির্মাণ, ইজারা ও হস্তান্তর; (ঙ) নির্মাণ, হস্তান্তর ও পরিচালনা; (চ) ইজারা ও ব্যবস্থাপনা; (ছ) ব্যবস্থাপনা; (জ) পুনর্বাসন, পরিচালনা ও হস্তান্তর; (ঝ) পুনর্বাসন, স্বত্ব্বাধিকার ও পরিচালনা; (ঞ) সেবা প্রদান চুক্তি; (ট) সরবরাহ, পরিচালনা ও হস্তান্তর৷

End of ধারা ৯৬.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯