স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ৯৮পৌর করারোপণ
বলবৎ
৪র্থ ভাগ
চতুর্থ অধ্যায় পৌর কর আরোপণ
ধারা ৯৮
98. পৌর করারোপণ পৌরসভা সরকারের পূর্বানুমোদনক্রমে, তৃতীয় তফসিলে বর্ণিত সকল অথবা যে কোন কর, উপ-কর, রেইট, টোল ও ফিস, ইত্যাদি আরোপ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, নূতন কোন করারোপের ক্ষেত্রে পৌরসভা সরকারের অনুমতি গ্রহণ করিবে।