স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ২২সদস্যপদ পুনর্বহাল
বলবৎ
দ্বিতীয় ভাগ
দ্বিতীয় অধ্যায় মেয়র ও কাউন্সিলর সম্পর্কিত বিধান
ধারা ২২
22. সদস্যপদ পুনর্বহাল মেয়র বা কাউন্সিলর এই আইনের বিধানমতে অযোগ্য ঘোষিত হইয়া অথবা অপসারিত হইয়া সদস্যপদ হারাইবার পর আপিল, বা উপযুক্ত আদালতের আদেশে তাহার উক্তরূপ অযোগ্যতার ঘোষণা বাতিল বা অপসারণ আদেশ রদ হইলে, তিনি কর্পোরেশনের অবশিষ্ট মেয়াদের জন্য স্বপদে বহাল হইবেন।