Skip to content

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

ধারা ৩১ভোটার তালিকা

বলবৎদ্বিতীয় ভাগচতুর্থ অধ্যায় নির্বাচন ব্যবস্থাপনা

দ্বিতীয় ভাগ

চতুর্থ অধ্যায় নির্বাচন ব্যবস্থাপনা

ধারা ৩১

31. ভোটার তালিকা (১) প্রত্যেক ওয়ার্ডের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত একটি ভোটার তালিকা থাকিবে। (২) কোন ব্যক্তি কোন ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক হন; (খ) আঠার বৎসরের কম বয়স্ক না হন; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত না হন; এবং (ঘ) সেই ওয়ার্ডের বাসিন্দা হন বা বাসিন্দা বলিয়া গণ্য হন।

End of ধারা ৩১.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯