স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ৩৪নির্বাচনের সময়, ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় ভাগ
চতুর্থ অধ্যায় নির্বাচন ব্যবস্থাপনা
ধারা ৩৪
34. নির্বাচনের সময়, ইত্যাদি (১) নিম্নবর্ণিত সময়ে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হইবে, যথাঃ- (ক) এই আইনের অধীন কর্পোরেশন প্রথমবার গঠনের ক্ষেত্রে, এই আইন বলবৎ হইবার পর একশত আশি দিনের মধ্যে; (খ) কর্পোরেশনের মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী একশত আশি দিনের মধ্যে; (গ) কর্পোরেশনের গঠন বাতিলের ক্ষেত্রে, বাতিলাদেশ জারির পরবর্তী[একশত আশি দিনের মধ্যে;] [(ঘ) কর্পোরেশন বিভক্ত করিয়া একাধিক সিটি কর্পোরেশন গঠন করা হইলে সেই ক্ষেত্রে[একশত আশি দিনের মধ্যে]।] (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর, কর্পোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করিতে পারিবেন না।