Skip to content

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

ধারা ৬৪প্রধান নির্বাহী কর্মকর্তার সভা সম্পর্কিত অধিকার

বলবৎদ্বিতীয় ভাগঅষ্টম অধ্যায় কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী

দ্বিতীয় ভাগ

অষ্টম অধ্যায় কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী

ধারা ৬৪

64. প্রধান নির্বাহী কর্মকর্তার সভা সম্পর্কিত অধিকার (১) প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশন বা উহার যে কোন কমিটির সভায় উপস্থিত থাকিতে এবং আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা সভাপতির অনুমতিক্রমে কোন বিষয়ে বিবৃতি বা ব্যাখ্যা প্রদান এবং কোন বিষয়ের আইনগত অবস্থা সম্পর্কে সভাকে অবহিত করিবেন। (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা ভোট দান বা প্রস্তাব উত্থাপন করিতে পারিবেন না। (৪) প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশনের সভার কার্যবিবরণী হেফাজতের জন্য প্রত্যক্ষভাবে দায়ী থাকিবেন।

End of ধারা ৬৪.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯