স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ৭০কর্পোরেশনের তহবিল
বলবৎ
তৃতীয় ভাগ
প্রথম অধ্যায় কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা
ধারা ৭০
70. কর্পোরেশনের তহবিল (১) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের নামে একটি তহবিল থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত কর, উপ-কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ; (খ) কর্পোরেশনের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (গ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ কর্তৃক প্রদত্ত দান; (ঙ) কর্পোরেশনের উপর ন্যস্ত সকল ট্রাষ্ট হইতে প্রাপ্ত আয়; (চ) কর্পোরেশনের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; (ছ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ; (জ) এই আইনের অধীন প্রাপ্ত অর্থদণ্ডের অর্থ।