স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ৮৭কর সংগ্রহ ও আদায়
বলবৎ
তৃতীয় ভাগ
দ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের করারোপ
ধারা ৮৭
87. কর সংগ্রহ ও আদায় (১) এই আইনের অধীনে আরোপিত কর, উপ-কর, রেইট, টোল ও ফিস নির্ধারিত পদ্ধতিতে সংগ্রহ করা হইবে। (২) এই আইনের অধীনে সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত সকল কর, উপ-কর, রেইট, টোল এবং ফিস ও অন্যান্য অর্থ সরকারি দাবি হিসাবে আদায়যোগ্য হইবে।