স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ৯১কর্পোরেশনের বার্ষিক পরিচালনা প্রতিবেদন
বলবৎ
চতুর্থ ভাগ
প্রথম অধ্যায় কর্পোরেশন পরিচালনা প্রতিবেদন
ধারা ৯১
91. কর্পোরেশনের বার্ষিক পরিচালনা প্রতিবেদন (১) প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত তারিখে কর্পোরেশন নির্ধারিত ফরমে পূর্ববর্তী বৎসরে সম্পাদিত উহার কার্যাবলীর উপর একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীনে উল্লিখিত প্রতিবেদনের প্রতিলিপি কর্পোরেশনের কার্যালয়ে বিক্রয়ের জন্য রাখিতে হইবে।