স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
তৃতীয় তফসিল(ধারা ৪১ দ্রষ্টব্য)
তৃতীয় তফসিল
তৃতীয় তফসিল (ধারা ৪১ দ্রষ্টব্য) বিস্তারিত কার্যাবলী
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১. জনস্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.১ কর্পোরেশন নগরীর স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী থাকিবে এবং এই আইন বা ইহার অধীনে এতৎসম্পর্কে কোন ব্যবস্থা গ্রহণ করিবার থাকিলে, উহা সেই ব্যবস্থা গ্রহণ করিবে। অস্বাস্থ্যকর ইমারতসমূহ
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.২ কোন ইমারত বা জায়গা অস্বাস্থ্যকর বা ক্ষতিকর অবস্থায় থাকিলে কর্পোরেশন নোাটশ দ্বারা উহার মালিক বা দখলদারকে (ক) উহা পরিষ্কার করিতে বা যথাযথ অবস্থায় রাখিতে; (খ) উহা স্বাস্থ্যকর অবস্থায় রাখিতে; (গ) উক্ত ইমারতের চুনকাম করিতে এবং নোটিশে উল্লিখিতরূপে ইহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করিতে; এবং (ঘ) উক্ত ইমারত বা জায়গা, স্বাস্থ্যকর অবস্থায় রাখার জন্য অন্যান্য পদক্ষেপ গ্রহণ করিতে নির্দেশ দিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৩ ক্রমিক ২.১-এর অধীনে প্রদত্ত নোটিশে উল্লিখিত মেয়াদের মধ্যে নোটিশের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কার্য সম্পন্ন করা না হইলে, কর্পোরেশন উক্ত ইমারত বা জায়গার মালিক বা দখলদারের খরচে প্রয়োজনীয় কার্য সম্পন্ন করিতে পারিবে, এবং ইহাতে কর্পোরেশনের যে খরচ হইবে, তাহা এই আইনের অধীনে উক্ত মালিক বা দখলদারের উপর আরোপিত কর হিসাবে গণ্য হইবে। আবর্জনা অপসারণ, সংগ্রহ এবং উহার ব্যবস্থাপনা
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৪ কর্পোরেশন উহার নিয়ন্ত্রণাধীন সকল জনপথ, সাধারণ পায়খানা, প্রস্রাবখানা, নর্দমা, ইমারত ও জায়গা হইতে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করিবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৫ কর্পোরেশনের সাধারণ নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানে, কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল ইমারত ও জায়গার দখলদারগণ উহা হইতে আবর্জনা অপসারণের জন্য দায়ী থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৬ কর্পোরেশন নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলিবার পাত্র বা অন্যবিধ আধারের ব্যবস্থা করিবে এবং যেখানে অনুরূপ ময়লা ফেলার পাত্র বা আধারের ব্যবস্থা করা হইবে, কর্পোরেশন সাধারণ নোটিশ দ্বারা পার্শ্ববর্তী বাড়ী ঘর ও জায়গা-জমির দখলদারগণকে তাহাদের ময়লা বা আবর্জনা উক্ত পাত্র বা আধারে ফেলিবার জন্য নির্দেশ দান করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৭ কর্পোরেশনের কর্মচারীগণ কর্তৃক অথবা তাহাদের তত্ত্বাবধানে অপসারিত বা সংগৃহীত আবর্জনা বা ময়লা এবং সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত পাত্র বা আধারে জমাকৃত ময়লা বা আবর্জনা কর্পোরেশনের সম্পত্তি বলিয়া গণ্য হবে। পায়খানা ও প্রস্রাবখানা
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৮ কর্পোরেশন পুরম্নষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক পৃথক পৃথক পায়খানা এবং প্রস্রাবখানার ব্যবস্থা করিবে এবং তাহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখিবার ব্যবস্থা করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.৯ যে সকল ঘরবাড়িতে পায়খানা বা প্রস্রাবখানা আছে সে সকল ঘরবাড়ির মালিক তাহা কর্পোরেশনের সন্তুষ্টি অনুযায়ী সঠিক অবস্থায় রাখিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১
১.১০ কোন ঘরবাড়ীতে পায়খানা বা প্রস্রাবখানার ব্যবস্থা না থাকিলে বা পর্যাপ্ত ব্যবস্থা না থাকিলে, কিংবা কোন আপত্তিকর স্থানে পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা থাকিলে, কর্পোরেশন উক্ত ঘরবাড়ী বাসস্থানের মালিককে নোটিশ দ্বারা (ক) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা করা; (খ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা ও প্রস্রাবখানা পরিবর্তন সাধন করা; (গ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা ও প্রস্রাবখানা অপসারণ করা: এবং (ঘ) যেখানে ভূগর্ভস্থ কোন পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে সেখানে সাধারণভাবে পরিষ্কারযোগ্য পায়খানা বা প্রস্রাবখানাকে পয়ঃপ্রণালীর সহিত সংযুক্ত করিবার নির্দেশ দিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২
২. জন্ম, মৃত্যু এবং বিবাহ রেজিস্ট্রি
তৃতীয় তফসিল, ক্রমিক ২
২.১ কর্পোরেশন উহার সীমানার মধ্যে যে সকল জন্ম, মৃত্যু ও বিবাহ হইবে সেইগুলি প্রবিধান অনুযায়ী রেজিস্ট্রি এবং ক্ষেত্রমতে পরিসংখ্যান বা তথ্য উপাত্ত সংরক্ষণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৩
৩. সংক্রামক ব্যাধি
তৃতীয় তফসিল, ক্রমিক ৩
৩.১ নগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৩
৩.২ কর্পোরেশন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৩
৩.৩ কর্পোরেশন সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৪
৪. স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন ইত্যাদি কর্পোরেশন প্রয়োজন অনুসারে (ক) স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন এবং মহিলা, শিশু ও বালক-বালিকাদের জন্য কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবে এবং অনুরূপ কোন স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন বা কল্যাণ কেন্দ্রে চাঁদা প্রদান করিতে পারিবে; (খ) ধাত্রী প্রশিক্ষণের ব্যবস্থা করিতে পারিবে; (গ) পরিবার পরিকল্পনা উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে; এবং (ঘ) মহিলা, শিশু এবং বালক-বালিকাদের স্বাস্থ্যের উন্নতি এবং কল্যাণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৫
৫. জনস্বাস্থ্যের উন্নয়ন কর্পোরেশন স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির বিধানকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৬
৬. হাসপাতাল ও ডিসপেনসারি
তৃতীয় তফসিল, ক্রমিক ৬
৬.১ কর্পোরেশন নগরবাসীর চিকিৎসার সুবিধার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসারি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৬
৬.২ কর্পোরেশন কর্তৃক পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৭
৭. চিকিৎসা, সাহায্য এবং স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি কর্পোরেশন প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা (ক) প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা; (খ) ভ্রাম্যমাণ চিকিৎসা সাহায্য ইউনিট স্থাপন ও পরিচালনা; (গ) চিকিৎসা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উৎসাহদান; (ঘ) চিকিৎসা বিদ্যার উন্নয়ন; (ঙ) চিকিৎসা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান; এবং (চ) স্কুল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮. পানি সরবরাহ ও পানি নিষ্কাশন প্রণালী পানি সরবরাহ
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১ আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন নগরীতে সাধারণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.২ কর্পোরেশন প্রয়োজনীয় বিবেচনা করিলে অথবা সরকার নির্দেশ দিলে পানি সরবরাহ, সঞ্চয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৩ যেক্ষেত্রে নলের সাহায্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কর্পোরেশনের প্রবিধান অনুযায়ী সরকারি ও বেসরকারি ঘরবাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা করিতে পারিবে এবং তজ্জন্য অর্থ আদায় করিতে পারিবে। পানি সরবরাহের ব্যক্তিগত উৎস
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৪ নগরীর অভ্যন্তরে সকল বেসরকারি পানি সরবরাহের উৎস কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৫ কর্পোরেশনের অনুমোদন ব্যতীত পানীয় জলের জন্য কোন নূতন কূপ খনন, নলকূপ স্থাপন অথবা পানি সরবরাহের জন্য অন্য কোন উৎসের ব্যবস্থা করা যাইবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৬ পানীয় জলের জন্য ব্যবহৃত কোন বেসরকারি পানি সরবরাহের উৎসের মালিক বা নিয়ন্ত্রণকারীকে কর্পোরেশন নোটিশ দ্বারা (ক) উহাকে যথাযথ অবস্থায় রাখিবার এবং সময় সময় ইহার পলি, আবর্জনা ও পঁচনশীল দ্রব্যাদি অপসারণ করিবার; (খ) উহাকে কর্পোরেশন কর্তৃক নির্দেশিত রোগ সংক্রমণ হইতে রক্ষা করিবার; (গ) উহার পানি পানের অনুপযুক্ত বলিয়া কর্পোরেশন সাব্যস্ত করিলে, উহার পানি পানের উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য উক্ত নোটিশে উল্লিখিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারিবে। পানি নিষ্কাশন
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৭ আপাতত বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে কর্পোরেশন নগরীতে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি নিষ্কাশন নর্দমার ব্যবস্থা করিবে এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুবিধার প্রতি লক্ষ্য রাখিয়া নর্দমাগুলি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করিবে এবং পরিষ্কার রাখিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৮ কর্পোরেশনের পূর্বানুমোদনক্রমে তৎকর্তৃক নির্ধারিত শর্তে এবং ফিস প্রদানে কোন বাড়ি বা জায়গার মালিক উহার নর্দমা কর্পোরেশনের নর্দমার সহিত সংযুক্ত করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.৯ নগরীতে অবস্থিত সকল বেসরকারি নর্দমা কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীনে থাকিবে এবং কর্পোরেশন প্রবিধান অনুযায়ী উহার সংস্কার করিবার, পরিষ্কার করিবার এবং বন্ধ রাখিবার নির্দেশ দিতে পারিবে। পানি নিষ্কাশন প্রকল্প
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১০ কর্পোরেশন প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নির্ধারিত পদ্ধতিতে সুষ্ঠুভাবে পানি বা ময়লা নিষ্কাশনের জন্য সরকারি বা বেসরকারি খরচে নর্দমা নির্মাণ বা অন্যান্য পূর্ত কাজের জন্য পানি নিষ্কাশন প্রকল্প প্রণয়ন করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১১ নগরীতে অবস্থিত কোন বাড়ীঘর বা জায়গার মালিককে কর্পোরেশন নোটিশ দ্বারা (ক) উক্ত বাড়ীঘর বা জায়গায় বা তৎসংলগ্ন রাস্তায় নোটিশে উল্লিখিত নর্দমা নির্মাণ করিবার; (খ) অনুরূপ যে কোন নর্দমা অপসারণ, সংস্কার বা উহার উন্নয়ন করিবার; এবং (গ) উক্ত বাড়িঘর বা জায়গা হইতে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্য অন্য কোন পদক্ষেপ গ্রহণ করিবার নির্দেশ দিতে পারিবে। স্নান ও ধৌত করার স্থান
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১২ কর্পোরেশন সময় সময় (ক) জনসাধারণের স্নান করা, কাপড় ধে․ত করা বা কাপড় শুকাইবার জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করিয়া দিবে; (খ) অনুরূপ স্থানসমূহ কখন ব্যবহার করা হইবে এবং কাহারা ব্যবহার করিবে তাহাও নির্দিষ্ট করিয়া দিবে; (গ) প্রকাশ্য নোটিশ দ্বারা উক্তরূপ নির্দিষ্ট নয় এইরূপ কোন জায়গাকে উপরি-উক্ত উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ করিয়া দিতে পারিবে। ধোপী ঘাট এবং ধোপা
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১৩ কর্পোরেশন ধোপীদের ব্যবহারের জন্য ধোপীঘাটের ব্যবস্থা করিবে এবং উহার ব্যবহার নিয়ন্ত্রণ এবং উহার ব্যবহারের জন্য ফিস ধার্য করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১৪ কর্পোরেশন প্রবিধান দ্বারা ধোপীদের লাইসেন্স এবং তাহাদের পেশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে পারিবে। সরকারি জলাধার
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১৫ সরকারের পূর্বানুমোদনক্রমে কর্পোরেশন ব্যক্তি মালিকানাধীন নহে এবং নগরীর মধ্যে অবস্থিত এইরূপ সকল পানির উৎস, ঝর্ণা, নদী, দীঘি, পুকুর ও ধারা অথবা উহার কোন অংশকে সরকারি জলাধার হিসাবে ঘোষণা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১৬ উক্ত সরকারি জলাধারে চিত্ত-বিনোদন এবং জীবন রক্ষার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং পানি সেচ, পানি নিষ্কাশন ও নে․-চলাচল সম্পর্কিত আপাতত বলবৎ অন্য কোন আইনের বিধান সাপেক্ষে উহার উন্নয়ন ও সংস্কার করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৮
৮.১৭ কর্পোরেশন জলাধার আইনের বিধান অনুযায়ী কর্পোরেশনভুক্ত সকল জলাধার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দায়ী থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৯
৯. সাধারণ খেয়া পারাপার
তৃতীয় তফসিল, ক্রমিক ৯
৯.১ কর্পোরেশন প্রবিধান দ্বারা সরকারি জলাধারে ভাড়ায় চলাচলকারী নে․কা বা অন্যান্য যানবাহনের জন্য লাইসেন্সের ব্যবস্থা করিতে, লাইসেন্সের শর্ত নির্ধারণ করিতে এবং তজ্জন্য প্রদেয় ফিস নির্ির্দষ্ট করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ৯
৯.২ সরকার কোন জলাধারের অংশবিশেষকে সাধারণ খেয়া পারাপার হিসাবে ঘোষণা করিয়া উহার ব্যবস্থাপনা কর্পোরেশনের উপর ন্যস্ত করিতে পারিবে এবং কর্পোরেশন উক্ত খেয়া পরিচালনা করিবে এবং উহা ব্যবহারের জন্য টোল আদায় করিবে। ১০ সরকারি মৎস্যক্ষেত্র কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন জলাধারকে সাধারণ মৎস্যক্ষেত্র হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং উক্তরূপ মৎস্যক্ষেত্রে মৎস্য শিকারের অধিকার কর্পোরেশনের উপর ন্যস্ত থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১১
১১. খাদ্য ও পানীয় দ্রব্যাদি খাদ্য ও পানীয় দ্রব্যাদি সংক্রান্ত
তৃতীয় তফসিল, ক্রমিক ১১
১১.১ কর্পোরেশন প্রবিধান দ্বারা (ক) লাইসেন্স ব্যতীত কোন স্থান বা ঘরবাড়িতে কোন নির্ির্দষ্ট খাদ্য বা পানীয়দ্রব্য প্রস্তুত বা বিক্রয় নিষিদ্ধ করিতে পারিবে; (খ) লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট খাদ্য বা পানীয়দ্রব্য বিক্রয়ার্থে নগরীতে আমদানি কিংবা বিক্রয় বা বিক্রয়ের জন্য ফেরী করা নিষিদ্ধ করিতে পারিবে; (গ) প্রবিধানে উল্লিখিত স্থানসমূহে নির্দিষ্ট খাদ্য ও পানীয় দ্রব্যাদির ফেরী করা নিষিদ্ধ করিতে পারিবে; (ঘ) নির্দিষ্ট খাদ্য ও পানীয়দ্রব্য পরিবহনের সময় ও পদ্ধতি নিয়ন্ত্রণ করিতে পারিবে; (ঙ) এই ধারার অধীনে লাইসেন্স প্রদান এবং প্রত্যাহার এবং লাইসেন্সের জন্য প্রদেয় ফিস নিয়ন্ত্রণ করিতে পারিবে; এবং (চ) খাদ্যের জন্য আনীত বা নির্দিষ্ট কোন রোগাক্রান্ত পশু, হাঁস-মুরগী বা মাছ কিংবা কোন বিষাক্ত খাদ্য বা পানীয়দ্রব্য আটক ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে। দুধ সরবরাহ
তৃতীয় তফসিল, ক্রমিক ১১
১১.২ কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উক্ত লাইসেন্সের শর্তানুসারে ব্যতীত কোন ব্যক্তি নগরীতে দুগ্ধ বিক্রয়ের জন্য দুগ্ধবতী গবাদি পশুপালন করিবে না অথবা কোন দুগ্ধ আমদানী বা বিক্রয় করিবে না, অথবা মাখন, ঘি বা দুগ্ধজাত অন্যান্য দ্রব্যাদি প্রস্তুত করিবে না বা অনুরূপ কোন উদ্দেশ্যে ঘরবাড়ি ব্যবহার করিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১১
১১.৩ কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, দুগ্ধ সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে গোয়ালা কলোনী স্থাপন এবং নগরীর কোন এলাকায় দুগ্ধবতী গবাদিপশু পালন নিষিদ্ধ করিবার এবং জনসাধারণের নিকট পর্যাপ্ত পরিমাণ খাঁটি দুগ্ধ সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিধান থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১২
১২. সাধারণের বাজার
তৃতীয় তফসিল, ক্রমিক ১২
১২.১ আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে কর্পোরেশন খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১২
১২.২ আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তৎকর্তৃক স্থিরকৃত শর্তাবলী সাপেক্ষে ইচ্ছুক দখলকারগণের নিকট হইতে নির্ধারিত সালামী বা আগাম ভাড়া আদায় করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১২
১২.৩ কর্পোরেশন সাধারণের বাজারের জন্য প্রবিধান দ্বারা (ক) বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস ধার্য করিবার; (খ) বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করিবার; (গ) দোকান ও স্টল ব্যবহারের জন্য ফিস আদায় করিবার; (ঘ) বিক্রয়ের জন্য আনীত বা বিক্রীত পশুর উপর ফিস ধার্য করিবার; এবং (ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারের জীবিকা অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩. বেসরকারি বাজার
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩.১ কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কর্পোরেশন এলাকার মধ্যে কোন বেসরকারি বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাইবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩.২ উপ-ধারা (১) এ যাহাই থাকুক না কেন, এই আইন বলবৎ হওয়ার পূর্বে নগরীতে কোন ব্যক্তির কোন বেসরকারি বাজার থাকিলে তিনি এই আইন বলবৎ হইবার তিন মাসের মধ্যে কর্পোরেশনের নিকট লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং যতদিন পর্যন্ত তাহাকে লাইসেন্স প্রদান করা না হয় ততদিন পর্যন্ত তিনি উক্ত বাজার রক্ষণাবেক্ষণ করিতে থাকিবেন।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩.৩. কর্পোরেশন প্রবিধান অনুযায়ী বেসরকারি বাজার হইতে ফিস আদায় করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩.৪. কর্পোরেশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন বেসরকারি বাজার জনস্বার্থে বন্ধ করিয়া দেওয়া অথবা উহার কর্তৃত্ব কর্পোরেশনের গ্রহণ করা উচিত, তাহা হইলে কর্পোরেশন বাজারটি বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে অথবা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৩
১৩.৫. কর্পোরেশন নোটিশ দ্বারা বেসরকারি বাজারে মালিককে উক্ত নোটিশে বর্ণিত সময়ের মধ্যে বাজারের প্রয়োজনীয় নির্মাণ কার্য সমাধা করিবার, বা ইহাতে প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থা করিবার এবং ইহা রক্ষণাবেক্ষণের জন্য নোটিশে উল্লিখিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৪
১৪. কসাইখানা কর্পোরেশন নগরীর সীমানার মধ্যে বা উহার বাহিরে সরকার কর্তৃক অনুমোদিত এক বা একাধিক স্থানে মাংস বিক্রির উদ্দেশ্যে পশু জবাই বা কসাইখানার ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫. পশু পশুপালন
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.১. কর্পোরেশন পশু হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে এবং প্রবিধান দ্বারা উহাদের কার্য নিয়ন্ত্রণ ও উহার চিকিৎসা বাবদ আদায়যোগ্য ফিস ধার্য করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.২. পশুরোগ আইন, ২০০৫ (২০০৫ সনের ৫নং আইন) এর ধারা ২(ঙ) এর অধীন তফসিলে বর্ণিত সংক্রামক রোগের বিস্তার রোধকল্পে উক্ত আইনের ধারা ৭ এর অধীন কর্পোরেশন বাধ্যতামূলকভাবে টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; এবং অনুরূপ রোগজীবাণু দ্বারা যে সকল পশু আক্রান্ত হয়েছে সে সকল পশুর চিকিৎসা ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে। বেওয়ারিশ পশু
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৩. কর্পোরেশন প্রবিধান দ্বারা রাস্তায় বা জনসাধারণের ব্যবহৃত স্থান বা কর্ষিত ভূমিতে বন্ধনহীন অবস্থায় ইতস্তত বিচরণরত পশু আটক করা ও খোয়াড়ে আবদ্ধ রাখিবার ব্যবস্থা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৪. কর্পোরেশন প্রবিধান দ্বারা গবাদিপশু আবদ্ধ করিবার জন্য খোয়াড়ের ব্যবস্থা করিতে পারিবে এবং আবদ্ধকৃত পশুর জন্য জরিমানা ও ফিস আদায়ের বিধান করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৫. কর্পোরেশন কর্তৃক এতদুদ্দেশ্যে নিষিদ্ধ কোন রাস্তায় বা স্থানে কোন পশু খুটায় বাঁধিয়া কিংবা আটকাইয়া রাখা যাইবে না, এবং যদি উক্তরূপ কোন রাস্তায় বা স্থানে কোন পশু বাঁধা বা আটক অবস্থায় পাওয়া যায় তবে উহাকে বন্ধ করা এবং খোয়াড়ে আবদ্ধ রাখা যাইবে। পশুশালা ও খামার
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৬. কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে পশুশালা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং ইহাতে ব্যক্তিগত মালিকানাধীন পশুসমূহ রাখিবার ব্যবস্থা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৭. কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে পশু ও হাঁস-মুরগীর খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে। গবাদিপশু বিক্রয় রেজিস্ট্রিকরণ
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৮. কর্পোরেশন, প্রবিধান দ্বারা উহাতে উল্লিখিত প্রত্যেক পশু বিক্রয় রেজিস্ট্রি করিবার নির্দেশ দিতে পারিবে এবং অনুরূপ বিক্রয় প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং ফিস প্রদানে রেজিস্ট্রি করিবার বিধান করিতে পারিবে। পশুসম্পদ উন্নয়ন
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.৯. কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, পশুপালন উন্নয়ন প্রকল্প প্রণয়ন অথবা বাস্তবায়নের ব্যবস্থা করিতে পারিবে, এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে কোন ব্যক্তি যাহাতে নির্দিষ্ট কোন বয়স অপেক্ষা অধিক বয়সী পশু নিবীর্য না করিয়া অথবা কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, উহা প্রজননক্ষম এই মর্মে প্রত্যয়ন না করাইয়া রাখিতে না পারে তাহার বিধানও করা যাইবে। বিপজ্জনক পশু
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.১০. কর্পোরেশন, প্রবিধান দ্বারা কোন পশু বিপজ্জনক পশু বলিয়া গণ্য হইবে এবং কোন পশু কি অবস্থায় সচরাচর বিপজ্জনক না হওয়া সত্ত্বেও কি অবস্থায় বিপজ্জনক বলিয়া গণ্য হইবে তাহার বিধান করিতে পারিবে, এবং অনুরূপ প্রবিধানে অন্যান্য বিষয়ের মধ্যে অনুরূপ পশু আটক ও ধ্বংস করিবার ব্যবস্থা থাকিতে পারিবে। গবাদিপশু প্রদর্শনী, ইত্যাদি
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.১১. কর্পোরেশন নগরীতে গবাদিপশু প্রদর্শনী ও মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করিতে পারিবে এবং উক্ত প্রদর্শনী ও মেলায় দর্শকদের নিকট হতে প্রবিধান দ্বারা নির্ধারিত ফিস আদায় করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.১২. কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, চিড়িয়াখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে এবং তদুদ্দেশ্যে চাঁদা আদায় করিতে পারিবে। পশুর মৃতদেহ অপসারণ
তৃতীয় তফসিল, ক্রমিক ১৫
১৫.১৩. উক্ত পশুর মৃতদেহ ২৪ ঘণ্টার মধ্যে কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে (যদি থাকে) কিংবা পে․র এলাকার সীমানায় ১ মাইল বাহিরের কোন নির্ধারিত স্থানে পশুরোগ আইন, ২০০৫ (২০০৫ সনের ৫নং আইন) এর ধারা ১১তে বর্ণিত পদ্ধতিতে মাটিতে পুঁতিয়া বা আগুনে পুড়াইয়া ফেলিবার ব্যবস্থা করিবে। ব্যাখ্যা: "পশু" বলিতে মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ জাতীয় প্রাণী, মৎস্য ব্যতীত অন্যান্য জলজ প্রাণী এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোন পশুকে বুঝাইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬. শহর পরিকল্পনা মহাপরিকল্পনা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.১. কর্পোরেশন নগরীর জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিতে পারিবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে (ক) পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) নগরীর ইতিহাস, পরিসংখ্যান, জনকল্যাণমূলক এবং অন্যান্য নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরীপ; (গ) নগরীর কোন এলকার উন্নয়ন ও সম্প্রসারণ; এবং (ঘ) নগরীর মধ্যে কোন এলাকায় জমির উন্নতিসাধন, ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ সম্পর্কে বিধি নিষেধ ও নিয়ন্ত্রণ। ভূমির উন্নয়ন প্রকল্প
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.২. এই আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে কোন মহাপরিকল্পনা সরকার কর্তৃক অনুমোদিত হইলে অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন ভূমির মালিক উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত ভূমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হয় এইভাবে মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন ভূমির উন্নয়ন সাধন বা উহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.৩. কোন ভূমি উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা (ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ; (খ) রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ; (গ) জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কর্পোরেশনকে হস্তান্তরিত হইবে এইরূপ ভূমি; (ঘ) কোন ভূমি কর্পোরেশন অধিগ্রহণ করিবে; (ঙ) প্লটসমূহের মূল্য; (চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদনীয় কার্য; এবং (ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়। ভূমির উন্নয়ন প্রকল্প কার্যকর করা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.৪. ভূমি উন্নয়ন প্রকল্প কর্পোরেশনের পরিদর্শনাধীনে নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করা হইবে, এবং ইহা বাস্তবায়নের ব্যাপারে কর্পোরেশন প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.৫. যদি ভূমি উন্নয়ন প্রকল্পের বিধানের খেলাপ করিয়া কোন জায়গা উন্নয়ন করা হয়, তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা ভূমির মালিককে অথবা বিধান খেলাপকারী ব্যক্তিকে নোটিশে উল্লিখিতভাবে জায়গাটিতে পরিবর্তন সাধন করিবার জন্য নির্দেশ দিতে পারিবে; এবং যদি নির্দেশ মোতাবেক পরিবর্তন সাধন না করা হয়, অথবা পরিবর্তন সাধন করা সম্ভব না হয়, তাহা হইলে কর্পোরেশন প্রবিধান অনুসারে আপত্তিকর নির্মাণ কার্য ভাঙ্গিয়া ফেলিতে বা ভাঙ্গিয়া ফেলিবার নির্দেশ দিতে পারিবে এবং অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন উক্তরূপ ভাঙ্গিয়া ফেলিবার জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৬
১৬.৬. যদি ভূমি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত কোন ভূমির, প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে, উন্নয়ন সাধন করা না হয় এবং কর্পোরেশন তজ্জন্য সময় বর্ধিত না করে অথবা ভূমির উন্নয়ন উক্ত প্রকল্পের সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহা হইলে কর্পোরেশন প্রবিধান অনুসারে ভূমি উন্নয়নের ভার স্বয়ং গ্রহণকরতঃ প্রয়োজনীয় নির্মাণ কাজ সম্পন্ন করিতে পারিবে, এবং কর্পোরেশন কর্তৃক ব্যয়িত অর্থ ভূমির মালিকের নিকট হইতে তাঁহার উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৭
১৭. ইমারত নিয়ন্ত্রণ ইমারত সম্পর্কিত প্রবিধান
তৃতীয় তফসিল, ক্রমিক ১৭
১৭.১. যদি কর্পোরেশন কোন ইমারত বা উহার উপর স্থাপিত কোন কিছু ধ্বংসোন্মুখ অবস্থায় পড়িবার আশংকা রহিয়াছে বলিয়া মনে করে কিংবা উহা কোন প্রকারে উহার বাসিন্দাদের অথবা উহার পার্শ্ববর্তী কোন ইমারত বা উহার বাসিন্দাদের বা পথচারীদের জন্য বিপজ্জনক বলিয়া মনে করে, তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা উহাতে উল্লিখিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উক্ত ইমারতের মালিককে বা দখলকারকে নির্দেশ দিতে পারিবে, এবং যদি এই নির্দেশ পালনে কোন ত্রম্নটি হয়, তাহা হইলে কর্পোরেশন নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে ব্যয়িত অর্থ ইমারতের মালিকের নিকট হইতে তাঁহার উপর এই আইনের অধীনে আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৭
১৭.২. যদি কোন ইমারত বিপজ্জনক অবস্থায় থাকে, বা উহা মানুষ বসবাসের অনুপযুক্ত হয়, তাহা হইলে কর্পোরেশন উহার সন্তুষ্টি মোতাবেক ইমারতটি মেরামত না করা পর্যন্ত উহাতে বসবাস নিষিদ্ধ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮. রাস্তা সাধারণের রাস্তা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১. কর্পোরেশন নগরীর অধিবাসী এবং নগরীতে আগন্তুকদের আরাম ও সুবিধার জন্য প্রয়োজনীয় রাস্তা এবং অন্যান্য যোগাযোগের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিবে। রাস্তা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.২. কর্পোরেশনের পূর্বানুমোদন ব্যতিরেকে এবং উক্ত অনুমোদনের শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন রাস্তা ঙ্তয়ার করা যাইবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৩. সাধারণের রাস্তা ব্যতীত অন্যান্য সকল রাস্তা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষিত হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৪. কর্পোরেশন নোটিশ দ্বারা, নোটিশে বর্ণিত পদ্ধতিতে কোন রাস্তা পাকা করা বা উহার পানি নিষ্কাশন বা উহার আলোর ব্যবস্থা করা বা অন্য কোন প্রকারে উহাকে উন্নত করিবার নির্দেশ দিতে পারিবে; এবং যদি উক্ত নির্দেশ অমান্য করা হয়, তাহা হইলে কর্পোরেশন স্বীয় এজেন্ট দ্বারা উক্ত কার্য সম্পাদন করাইতে পারিবে এবং ইহা বাবদ ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হইতে তাহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসেবে আদায়যোগ্য হইবে। রাস্তা সম্বন্ধে সাধারণ বিধানাবলী
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৫. কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে যে কোন রাস্তার নামকরণ করিতে পারিবে এবং রাস্তার নাম উহার উপর বা উহার কোন মোড়ে কিংবা ইহার শেষ প্রান্তে বা প্রবেশ পথে পরিষ্কারভাবে ফলকে লিপিবদ্ধ করিতে হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৬. কোন ব্যক্তি কোন রাস্তা বা উহার নাম বা নাম ফলক বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত করিবে না কিংবা কর্পোরেশনের পূর্ব অনুমতি ব্যতীত উহার নাম ফলক অপসারণ করিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৭. কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে রাস্তা ও ইমারত নির্মাণের সীমারেখা অংকিত করিতে পারিবে এবং কোন রাস্তা বা ইমারত নির্মাণের ব্যাপারে এইরূপ সীমারেখা মানিয়া চলিবার নির্দেশ দিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৮. কর্পোরেশন প্রবিধান দ্বারা রাস্তার উপদ্রব এবং রাস্তা সংক্রান্ত ব্যাপারে অপরাধের সংজ্ঞা নিরূপণ করিতে পারিবে এবং উহা প্রতিরোধ ও দূরীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। অবৈধভাবে প্রবেশ
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.৯. কর্পোরেশনের কোন রাস্তা, নর্দমা, ভূমি, বাড়ী, গলি বা পার্কে কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তাবলী ব্যতীত কোন ব্যক্তি কোন প্রকারে অ‣বধভাবে প্রবেশ করিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১০. উক্তরূপ অ‣বধ পদার্পণ হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে অ‣বধ পদার্পণকারী ব্যক্তিকে তাঁহার অ‣বধ পদার্পণ বন্ধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে এবং উক্ত সময়ের মধ্যে যদি তিনি এই নির্দেশ মান্য না করেন, তাহা হইলে কর্পোরেশন অ‣বধ পদার্পণ বন্ধ করিবার জন্য যাথযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং এই বাবদ যে ব্যয় হইবে তাহা উক্ত পদার্পণকারীর নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১১. ক্রমিক ১৮.১০ এর অধীনে জারিকৃত নোটিশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি নোটিশ প্রাপ্তির পনের দিনের মধ্যে সরকারের নিকট আপিল করিতে পারিবে এবং উহার উপর সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। রাস্তায় বাতির ব্যবস্থা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১২. কর্পোরেশন সব ধরনের রাস্তায় বা উহার উপর ন্যস্ত সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থান যথাযথভাবে আলোকিত করিবার ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১৩. কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে রাস্তায় আলোকিতকরণ, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। রাস্তা ধোয়ার ব্যবস্থা
তৃতীয় তফসিল, ক্রমিক ১৮
১৮.১৪. কর্পোরেশন জনসাধারণের আরাম ও সুবিধার জন্য সাধারণ রাস্তা পানি দ্বারা ধে․ত করিবার ব্যবস্থা করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ১৯
১৯. যানবাহন নিয়ন্ত্রণ
তৃতীয় তফসিল, ক্রমিক ১৯
১৯.১. পথচারীগণ যাহাতে পথ চলিতে বিপদগ্রস্ত না হন এবং তাহারা নিরাপদে ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে সেই জন্য কর্পোরেশন প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করিতে পারিবে। সাধারণ যানবাহন
তৃতীয় তফসিল, ক্রমিক ১৯
1 [১৯.২. কোনো ব্যক্তি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটর গাড়ী ছাড়া অন্য কোনো শ্লথগতির সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে পারিবেন না।]
তৃতীয় তফসিল, ক্রমিক ১৯
১৯.৩. কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করিতে পারিবে এবং কোন ব্যক্তি এইরূপ নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবী করিতে পারিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ২০
২০. জননিরাপত্তা অগ্নিনির্বাপণ
তৃতীয় তফসিল, ক্রমিক ২০
২০.১. কর্পোরেশন অগ্নিনিরোধ ও অগ্নি নির্বাপণের জন্য দমকল বাহিনী গঠন করিতে পারিবে এবং উহার সদস্য সংখ্যা, যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নির্ধারণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২০
২০.২. নগরীতে কোন অগ্নিকা- ঘটিলে কোন ম্যাজিস্ট্রেট অথবা দমকল বাহিনীর কার্য-পরিচালনাকারী কোন কর্মকর্তা কিংবা অন্যূন সাব-ইন্সপেক্টরের পদমর্যাদাসম্পন্ন কোন পুলিশ কর্মকর্তা (ক) কোন ব্যক্তি অগ্নি নির্বাপক কার্যে অথবা জানমাল রক্ষার ব্যাপারে বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তাহাকে অপসারণ করিতে বা অপসারণের আদেশ প্রদান করিতে পারিবে; (খ) অগ্নিকা-ের স্থানে বা উহার পার্শ্ববর্তী এলাকায় যে কোন রাস্তা বা পথ বন্ধ করিয়া দিতে পারিবে; (গ) অগ্নি নির্বাপণের উদ্দেশ্যে যে কোন বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভাংগিয়া দিতে পারিবেন অথবা উহার মধ্য দিয়ে অগ্নি নির্বাপণকারী পানির পাইপ ও যন্ত্রপাতি নেওয়ার জন্য পথের ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) যেই স্থানে অগ্নিকা- ঘটিয়াছে সেই স্থানে পানির চাপ বৃদ্ধির উদ্দেশ্যে উহার চতুষ্পার্শ্বে অবস্থিত যে কোন পাইপ বন্ধ করিয়া দিতে পারিবে; (ঙ) অগ্নি নির্বাপক গাড়ির দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে অগ্নিনির্বাপণে সম্ভাব্য সকল সাহায্যদানের আহ্বান জানাইতে পারিবে; (চ) জানমাল রক্ষার্থে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। বেসামরিক প্রতিরক্ষা
তৃতীয় তফসিল, ক্রমিক ২০
২০.৩. কর্পোরেশন বেসামরিক প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারকে সহায়তা প্রদান করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২১
২১. দুর্যোগ ব্যবস্থাপনা কর্পোরেশন এলাকায় যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে সরকারের নীতি ও বিধি-বিধান অনুযায়ী প্রশাসনের সহিত সমন্বয় সাধনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২২
২২. বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসা-বাণিজ্য
তৃতীয় তফসিল, ক্রমিক ২২
২২.১. সরকার বিধিমালা দ্বারা কি কি দ্রব্য বা ব্যবসায় এই ধারার উদ্দেশ্যে বিপজ্জনক ও ক্ষতিকর তাহা নির্ধারণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২২
২২.২. কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন ব্যক্তি (ক) কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসা চালাইতে পারিবে না; (খ) কোন বাড়িঘর বা স্থানকে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসার জন্য ব্যবহার করিতে দিতে পারিবে না; এবং (গ) গার্হস্থ্য কার্যে ব্যবহারের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বা কোন আইন দ্বারা নির্ধারিত সীমার অধিক কোন বিপজ্জনক বা ক্ষতিকর বস্তু কোন বাড়িঘরে রাখিতে পারিবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৩
২৩. গোরস্থান ও শ্মশান
তৃতীয় তফসিল, ক্রমিক ২৩
২৩.১. কর্পোরেশন মৃত ব্যক্তির দাফন বা দাহের জন্য গোরস্থান ও শ্মশানের ব্যবস্থা করিবে এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৩
২৩.২. সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের ব্যবহার্য কোন গোরস্থান বা শ্মশানকে কর্পোরেশনের উপর ন্যস্ত বলিয়া ঘোষণা করিতে পারিবে এবং অনুরূপ ঘোষণার পর উহা কর্পোরেশনে ন্যস্ত হইবে এবং কর্পোরেশন উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৩
২৩.৩. যে সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয় না সেই সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশনের নিকট রেজিস্ট্রিভুক্ত করাইতে হইবে এবং উহা প্রবিধান অনুযায়ী কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৩
২৩.৪. কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪. গাছ, পার্ক, উদ্যান ও বন বৃক্ষ রোপণ
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.১. কর্পোরেশন নগরীর সাধারণ রাস্তা ও অন্যান্য সরকারি জায়গায় বৃক্ষ রোপণ করিবে এবং উহার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.২. কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে বৃক্ষ-গবেষণা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। উদ্যান
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৩. কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য প্রয়োজনীয় সাধারণ উদ্যান নির্মাণ ও উহার রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবিধান অনুযায়ী উক্ত উদ্যান পরিচালিত হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৪. প্রত্যেক সাধারণ উদ্যানের উন্ন্য়নের জন্য কর্পোরেশন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিবে। খোলা জায়গা
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৫. কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা করিবে এবং উহাকে তৃণাচ্ছাদিত করিবার, ঘেরা দেওয়া এবং মানোন্নয়ন করিবার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবে। বন
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৬. কর্পোরেশন বনোন্নয়ন করিতে পারিবে এবং বন-প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে এবং উহার বনাঞ্চলে বৃক্ষ রোপণ এবং সংরক্ষণ করিতে পারিবে। বৃক্ষ সংক্রান্ত ক্ষতিসাধন কার্যাবলী
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৭. কর্পোরেশন বৃক্ষ ও চারা গাছের ধ্বংস সাধনকারী কীট-পতংগ বিনাশের ব্যবস্থা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৮. যদি নগরীর কোন জমিতে বা অঙ্গনে ক্ষতিকর গাছপালা বা লতাগুল্ম জন্মে, তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা জমি বা অঙ্গনের মালিক ও দখলদারকে উহা পরিষ্কার করিবার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উহা করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্পোরেশন নিজেই উহা পরিষ্কার করিতে পারিবে এবং ইহা বাবদ কর্পোরেশনের যাবতীয় ব্যয় উক্ত মালিক ও দখলদারের নিকট হইতে তাহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.৯. কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিপজ্জনক বৃক্ষ কর্তন করিবার অথবা রাস্তার উপর ঝুলন্ত এবং রাস্তা চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য কোন অসুবিধা সৃষ্টিকারী উহার শাখা ছাটিয়া দেওয়ার নির্দেশ দিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৪
২৪.১০. কর্পোরেশন, নোটিশ দ্বারা, উহাতে উল্লিখিত কোন এলাকায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন শস্য উৎপাদন নিষিদ্ধ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৫
২৫. পুকুর ও নিম্নাঞ্চল কর্পোরেশন পুকুর খনন ও পুনঃখনন এবং নিম্নাঞ্চলসমূহ পুনরম্নদ্ধারের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬. শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.১. কর্পোরেশন সরকারের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে এবং সরকারের পূর্ব অনুমোদনক্রমে নগরীতে শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.২. কর্পোরেশন যে সকল প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিধি দ্বারা নির্ধারিত মানসম্মত শিক্ষার ব্যবস্থা করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৩. কর্পোরেশন নির্ধারিত ফিস ধার্য করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৪. কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে নগরীতে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অর্থ সাহায্য প্রদান করিতে পারিবে। বাধ্যতামূলক শিক্ষা
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৫. আপাতত বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন নগরীতে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের জন্য দায়ী থাকিবে এবং নগরীতে স্কুলে যাওয়ার বয়সী সকল ছেলেমেয়ে যাহাতে কর্পোরেশনের স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে লেখাপড়া করে তাহা নিশ্চিত করিবার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। শিক্ষা সম্পর্কিত সাধারণ বিধানাবলী
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৬. কর্পোরেশন (ক) ছাত্রাবাসরূপে ব্যবহারের জন্য ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; (খ) যোগ্যতাসম্পন্ন এবং মেধাবী ছাত্র-ছাত্রীদিগকে বৃত্তি প্রদান করিতে পারিবে; (গ) শিক্ষকদের প্রশিক্ষণদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ঘ) প্রাপ্তবয়স্কদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে; (ঙ) অনাথ ও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (চ) বিদ্যালয়ের পুস্তকাদি ও স্টেশনারী দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র স্থাপন করিতে পারিবে; (ছ) সরকারের পূর্ব অনুমোদনক্রমে (১) শিক্ষা সমিতির উন্নয়নের সহায়তাদান করিতে পারিবে; (২) শিক্ষা জরিপ ব্যবস্থা এবং শিক্ষা বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করিতে পারিবে; (৩) বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্য প্রদানে দুগ্ধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; এবং (জ) শিক্ষার উন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। সংস্কৃতি
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৭. কর্পোরেশন (ক) নগরীর শিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে সম্পাদিত বিষয়ের প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবে; (খ) সর্বসাধারণের প্রতিষ্ঠান ও ব্যবহার্য জায়গায় রেডিও ও টেলিভিশন সেটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; (গ) যাদুঘর ও আর্ট গ্যালারী স্থাপন এবং উহার রক্ষিত জিনিসপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে; (ঙ) স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় ছুটির দিনগুলি উদযাপন করিবার ব্যবস্থা করিতে পারিবে; (চ) কর্পোরেশনে আগমনকারী বিশিষ্ট মেহমানদের সংবর্ধনার ব্যবস্থা করিতে পারিবে; (ছ) জাতীয় ভাষার ব্যবহারে উৎসাহদান করিতে পারিবে; (জ) জনসাধারণের মধ্যে শরীর চর্চা, ব্যায়াম ও খেলাধুলার উৎসাহদান এবং র্যালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পারিবে; (ঝ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে; (ঞ) নগরীর ঐতিহাসিক ঙ্বশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ট) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং (ঠ) দেশীয় সংস্কৃতির অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। পাঠাগারসমূহ
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৮. কর্পোরেশন, সর্বসাধারণের ব্যবহারের জন্য সাধারণ পাঠাগার ও ভ্রাম্যমাণ পাঠাগার করিতে পারিবে। মেলা ও প্রদর্শনী
তৃতীয় তফসিল, ক্রমিক ২৬
২৬.৯. কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে, নগরীতে কোন মেলা, প্রদর্শনী বা সাধারণ উৎসবের সময় জনস্বাস্থ্য ও জননিরাপত্তার প্রয়োজনে বা জনগণের সুবিধার্থে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং উহার দর্শকদের উপর ফিস ধার্য করিতে পারিবে।
তৃতীয় তফসিল, ক্রমিক ২৭
২৭. সমাজকল্যাণ কর্পোরেশন (ক) দুঃস্থদের জন্য জনকল্যাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, এতিমখানা, বিধবা নিবাস ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; (খ) কর্পোরেশন নিজ খরচে নগরীতে মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দাফন ও দাহের ব্যবস্থা করিতে পারিবে; (গ) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ঘ) সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবক গঠনে সংগঠিত করিতে পারিবে; (ঙ) নারী, শিশু ও পশ্চাদ্পদ শ্রেণীর কল্যাণসাধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে; (চ) সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
তৃতীয় তফসিল, ক্রমিক ২৮
২৮. উন্নয়ন উন্নয়ন পরিকল্পনা
তৃতীয় তফসিল, ক্রমিক ২৮
২৮.১. কর্পোরেশন নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিবে তবে অনুরূপ পরিকল্পনা সরকারের অনুমোদন সাপেক্ষে হইবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা : (ক) কর্পোরেশনের কোন বিশেষ কার্যাবলীর উন্নয়ন; (খ) পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ এবং বাস্তবায়ন ও তত্ত্বাবধান; (গ) সরকার কর্পোরেশন বা উহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা কিয়দংশ কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যয় করিবার নির্দেশ দিতে পারিবে। সমাজ উন্নয়ন পরিকল্পনা
তৃতীয় তফসিল, ক্রমিক ২৮
২৮.২. কর্পোরেশন নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে। বাণিজ্যিক প্রকল্প
তৃতীয় তফসিল, ক্রমিক ২৮
২৮.৩. কর্পোরেশন নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যবসা ও বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।