Skip to content

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

ষষ্ঠ তফসিল[ ধারা ১২০(২) দ্রষ্টব্য ]

বলবৎ

ষষ্ঠ তফসিল

ষষ্ঠ তফসিল [ ধারা ১২০(২) দ্রষ্টব্য ] যে সকল বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইবে

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১

(১) কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ-সুবিধা সংক্রান্ত।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ২

(২) মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের উদ্দেশ্যে ওয়ার্ডসমূহের এলাকা নির্ধারণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৩

(৩) মেয়র এবং কাউন্সিলর অপসারণের জন্য বিশেষ সভা আহ্বানের পদ্ধতি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৪

(৪) কর্পোরেশনের কার্য কি প্রকার এবং কোন কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পন্ন হইবে তাহা নির্ধারণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৫

(৫) পূর্তকাজ সম্পন্নের পদ্ধতি, পূর্তকাজ সম্পন্ন করিবার জন্য প্রদেয় টাকার হারের তফসিল, বাৎসরিক পূর্তকাজের কর্মসূচি এবং উহার মঞ্জুরী ও বাস্তবায়ন, পূর্তকাজ পরিদর্শন এবং পরিদর্শন কর্মকর্তাগণের ক্ষমতা।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৬

(৬) চুক্তি সম্পাদন, নিবন্ধন ও বলবৎ করিবার পদ্ধতি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৭

(৭) ঠিকাদারগণের নিবন্ধিকরণ ফিস, ঠিকাদার কর্তৃক প্রদেয় জামানত এবং জামানত বাজেয়াপ্তের শর্তাদি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৮

(৮) রক্ষণাবেক্ষণযোগ্য রেকর্ডসমূহ, কি কি রিপোর্ট এবং রিটার্ন প্রস্তুত করিতে হইবে তাহা নিরূপণ এবং তাহার প্রকাশনা পদ্ধতি, অপ্রয়োজনীয় রেকর্ডপত্রের হেফাজতকরণ, রক্ষণাবেক্ষণ ও ধ্বংসকরণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ৯

(৯) প্রধান নির্বাহী কর্মকর্তার উপর কি কি ক্ষমতা ন্যস্ত হইবে এবং উহা কি প্রকারে নির্বাহ করা হইবে তাহা নির্ধারণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১০

(১০) কর্পোরেশনের কর্মকর্তা এবং কর্মচারীগণের বিরম্নদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত পদ্ধতি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১১

(১১) কর্পোরেশন তহবিলের হেফাজত, বিনিয়োগ, পরিচালনা, প্রয়োগ ও নিয়ন্ত্রণ এবং ঋণ পরিশোধের জন্য বিশেষ ফান্ড (Sinking Fund) ও অন্যান্য তহবিল স্থাপন।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১২

(১২) বাজেটের ফরম ও প্রণয়ন পদ্ধতি, কর্পোরেশনের নিকট বাজেট পেশ এবং তৎকর্তৃক উহা বিবেচনা ও অনুমোদনের পদ্ধতি, কর্পোরেশনের বাজেট সভা আহ্বান ও বাজেট সংশোধন পদ্ধতি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৩

(১৩) হিসাবরক্ষণ পদ্ধতি, মাসিক ও বার্ষিক হিসাব প্রণয়ন, পরীক্ষা, প্রত্যয়ন ও প্রকাশনা।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৪

(১৪) কি কি উদ্দেশ্যে এবং কি প্রকারে ঋণ সংগ্রহ করা যাইবে তাহা নির্ধারণ, ঋণের সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৫

(১৫) কর্পোরেশনের সম্পদ বা তহবিল অবচয় বা অপ্রয়োগকারী ব্যক্তির দায়িত্ব নির্ধারণ পদ্ধতি।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৬

(১৬) সম্পত্তি নিবন্ধিকরণ ও প্রতিপাদন ও উহার হিসাবরক্ষণ।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৭

(১৭) কর, উপকর, রেইট, টোল, ফিস ও অন্যান্য দাবি নির্ধারণ, উসুল ও নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তৎসম্পর্কে করদাতাদের দায়িত্ব।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৮

(১৮) অকট্রয় (Octroi) ফাঁকি বন্ধকরণ, অকট্রয় আদায়যোগ্য মালের তল্লাশী ও অকট্রয় আদায়ের জন্য পরিচালিত অভিযান দাবী।

ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৯

(১৯) কর এবং অন্যান্য দাবির বিল ও নোটিশ জারি পদ্ধতি, ক্রোক ও বিক্রয়পূর্বক কর এবং অন্যান্য দাবি আদায় পদ্ধতি, অনাদায়যোগ্য দাবি খারিজ। 1 [(১৯ক) শ্লথগতির সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ই-রিক্সা নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নির্ধারিত স্থানে ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারি রিচার্জকরণ, ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারি পরিবেশ বান্ধব পদ্ধতিতে বিনষ্ট বা পুনর্ব্যবহারযোগ্য করা, কর্পোরেশনের অনুমোদিত অঞ্চল বা স্থানে ই-রিক্সা চলাচল সীমিতকরণ এবং বাস চলাচলের রুটে ই-রিক্সা নিষিদ্ধকরণ।]

ষষ্ঠ তফসিল, ক্রমিক ২০

(২০) এই আইনের অধীনে বিধি ধারা নির্ধারণযোগ্য অন্যান্য বিষয়।

End of ষষ্ঠ তফসিল to ষষ্ঠ তফসিল, ক্রমিক ২০.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯