Skip to content

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

অষ্টম তফসিল[ধারা ১২২(২) দ্রষ্টব্য]

বলবৎ

অষ্টম তফসিল

অষ্টম তফসিল [ধারা ১২২(২) দ্রষ্টব্য] যে সকল বিষয় সম্পর্কে উপ-আইন প্রণয়ন করা যাইবে

অষ্টম তফসিল, ক্রমিক ১

(১) লাইসেন্স অনুমোদন এবং অনুমতি মঞ্জুর, নিবন্ধন ও পরিদর্শন পদ্ধতি; লাইসেন্স, অনুমোদন, অনুমতি ফরম এবং ফিস।

অষ্টম তফসিল, ক্রমিক ২

(২) সরকারি ও বেসরকারি মেলা ও উৎসবাদি অনুষ্ঠান এবং উদ্‌যাপন; এইরূপ মেলা ও উৎসবাদির স্থানে দোকানপাট ও আমোদ-প্রমোদের স্থানের লাইসেন্স প্রদান, বেসরকারি মেলার জন্য লাইসেন্স প্রদান।

অষ্টম তফসিল, ক্রমিক ৩

(৩) জনসাধারণের চিত্তবিনোদন, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ; বেসরকারি ব্যবস্থাপনায় জনসাধারণের জন্য চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদ স্থানের ও আঙ্গিনার লাইসেন্স প্রদান; জনসাধারণের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদ স্থানে লোকজনের আচরণ নিয়ন্ত্রণ।

অষ্টম তফসিল, ক্রমিক ৪

(৪) স্বাস্থ্য ব্যবস্থার উদ্দেশ্যে জায়গা ও বাড়িঘর পরিদর্শন; বাড়িঘরের মালিক কর্তৃক আবর্জনা অপসারণ; সরকারি ও বেসরকারি শে․চাগার ও প্রস্রাবখানা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন; স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য এবং বেসরকারি পর্যায়ে ঝাড়ুদারের লাইসেন্স প্রদান।

অষ্টম তফসিল, ক্রমিক ৫

(৫) সংক্রমিত ব্যক্তিগত জিনিসপত্র, দ্রব্যাদি ও অন্যান্য বিষয় সম্পত্তি অপসারণ, সংক্রামক জীবাণু মুক্তকরণ, সংক্রামক রোগের বিস্তার রোধের বিষয়ে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য।

অষ্টম তফসিল, ক্রমিক ৬

(৬) সরকারি এবং বেসরকারি গোরস্থান ও শ্মশানের জন্য লাইসেন্স প্রদান ও এইগুলি রক্ষণাবেক্ষণ, এইরূপ স্থানে কবর, স্মৃতিসে․ধ,স্মৃতিফলক ও অন্যান্য কাজ সংরক্ষণ, গরীব ও দুঃস্থদের দাফন ও দাহের ব্যবস্থা; দাফন ও দাহের জন্য ফিস।

অষ্টম তফসিল, ক্রমিক ৭

(৭) ক্ষতিকরণ ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ; বিপজ্জনক এবং আপত্তিকর দ্রব্যাদির মজুদকরণ ও রক্ষণ নিয়ন্ত্রণকরণ।

অষ্টম তফসিল, ক্রমিক ৮

(৮) অন্যান্য দখল নিয়ন্ত্রণ, দমন ও অপসারণ।

অষ্টম তফসিল, ক্রমিক ৯

(৯) সাধারণ যানবাহন, সাধারণ যানবাহনের চালক বা বহন অথবা পরিচালনার জন্য ব্যবহৃত জন্তু এবং ব্যক্তির লাইসেন্স; সাধারণ যানবাহন, সাধারণ যানবাহনের বহনের জন্য ব্যবহৃত জন্তু এবং যেইখানে এইরূপ যানবাহন ও জন্তু রাখা হয় তাহা পরিদর্শন; স্ট্যান্ডের ব্যবস্থা ও তাহাদের ব্যবহার পদ্ধতি; সাধারণ যানবাহন সম্পর্কিত অপরাধ।

অষ্টম তফসিল, ক্রমিক ১০

(১০) যানবাহন ও যানবাহন চলাচল নিযন্ত্রণ; রাস্তা চলাচল বিধি; যানবাহন চলাচল সংকেত নিয়মাবলী; যানবাহনের গতি নিযন্ত্রণ ও বাতি জ্বালানোর সময়।

অষ্টম তফসিল, ক্রমিক ১১

(১১) ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রণ; ইমারত পরিদর্শন; অননুমোদিত পূর্ত কাজ বন্ধকরণ; অননুমোদিত নির্মাণ কাজ ভেংগে ফেলা; ইমারত নির্মাণ/পুনঃনির্মাণ সম্পর্কিত অপরাধ; ইমারত নির্মাণ/পুনঃনির্মাণের জন্য ফিস।

অষ্টম তফসিল, ক্রমিক ১২

(১২) পার্ক, সাধারণ উদ্যান ও সাধারণ উন্মুক্ত জায়গা ব্যবহার ও তাহা পরিদর্শনকারী ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ, পার্ক, সাধারণ উদ্যান ও সাধারণ উন্মুক্ত খোলা জায়গা সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা; পার্কে প্রবেশের এবং পার্কের ব্যবস্থিত সুযোগ-সুবিধা অথবা সাজ-সরঞ্জাম ভোগের জন্য ফিস।

অষ্টম তফসিল, ক্রমিক ১৩

(১৩) বেসরকারি নর্দমা নিয়ন্ত্রণ; রক্ষণাবেক্ষণ; পরিষ্কারকরণ এবং নর্দমা পরিদর্শন; সংক্রান্ত অপরাধ।

অষ্টম তফসিল, ক্রমিক ১৪

(১৪) বাজারে উপদ্রব্যের সংজ্ঞা নিরূপণ ও নিরোধকরণ; বাজার এলাকায় স্টল এবং স্ট্যান্ড বরাদ্দকরণ; বাজারে বিক্রয়ার্থ পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ।

অষ্টম তফসিল, ক্রমিক ১৫

(১৫) জীবজন্তুর মধ্যে ছোঁয়াচে রোগ বিস্তার রোধকল্পে গৃহীতব্য ব্যবস্থা; এইরূপ রোগে আক্রান্ত পশুকে বাধ্যতামূলক টিকাদান অথবা ধ্বংস সাধন; ইতস্তত ঘুরিয়া বেড়ানো জীবজন্তু আটক এবং খোঁয়াড়ে আবদ্ধকরণ; বাসগৃহে জীব-জন্তু রাখা নিষিদ্ধকরণ; গবাদিপশু বিক্রয় নিবন্ধকরণ; বিপজ্জনক জীব-জন্তুর সংজ্ঞা নিরূপণ এবং এইরূপ জীব-জন্তুর আটক, ধ্বংস অথবা অপসারণের পদ্ধতি।

অষ্টম তফসিল, ক্রমিক ১৬

(১৬) কসাইখানার পশু জবাই নিয়ন্ত্রণ; জবাইয়ের পূর্বে পশু পরীক্ষাকরণ এবং জবাইয়ের পর গোস্ত পরীক্ষাকরণ; পশু জবাই ফিস; কসাইখানার কোন গোস্ত মানুষের ভোগের অযোগ্য পাওয়া গেলে ইহার ধ্বংস সাধন অথবা অন্য উপায়ে অপসারণ; সংরক্ষিত গোস্ত অনুমোদিত কসাইখানায় জবাইকৃত গোস্ত ব্যতীত অন্য যে কোন গোস্তের বিক্রয় বন্ধকরণ এবং এইরূপ গোস্ত ধ্বংস অথবা অন্য কোন উপায়ে অপসারণ; কসাইখানা হইতে গোস্ত পরিবহন নিয়ন্ত্রণ; অননুমোদিত জবাইয়ের স্থান পরিদর্শন এবং এইরূপ অননুমোদিত স্থানের পশু এবং গোস্ত আটক ও বাজেয়াপ্তকরণ।

অষ্টম তফসিল, ক্রমিক ১৭

(১৭) এই আইনের যে কোন বিধানের অধীনে উপ-আইন দ্বারা নির্ধারণযোগ্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়।

End of অষ্টম তফসিল to অষ্টম তফসিল, ক্রমিক ১৭.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯