Skip to content

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

ধারা ১৭নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, ইত্যাদি কারণে পরিষদ পুনর্গঠন

বলবৎতৃতীয় অধ্যায় পরিষদ

তৃতীয় অধ্যায় পরিষদ

ধারা ১৭

17. নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, ইত্যাদি কারণে পরিষদ পুনর্গঠন কোন পরিষদের অর্ন্তভুক্ত সম্পূর্ণ বা আংশিক এলাকা নদী ভাঙ্গন অথবা অন্য কোন প্রাকৃতিক দর্যোগের কারণে বিলীন বা বিলুপ্ত হইয়া গেলে সরকার, উক্ত পরিষদ বিধি অনুযায়ী বাতিল বা পুনর্গঠন করিবে এবং পুনর্গঠনের ক্ষেত্রে নতুন পরিষদ গঠন না হওয়া পযর্ন্ত বিদ্যমান পরিষদ এই আইনের বিধান অনুযায়ী সকল কাযর্ক্রম পরিচালনা করিবে।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯