Skip to content

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

ধারা ১৯ভোটার তালিকা ও ভোটাধিকার

বলবৎচতুর্থ অধ্যায় চেয়ারম্যান ও সদস্য নির্বাচন

চতুর্থ অধ্যায় চেয়ারম্যান ও সদস্য নির্বাচন

ধারা ১৯

19. ভোটার তালিকা ও ভোটাধিকার (১) প্রতিটি ওয়ার্ডের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত একটি ভোটার তালিকা থাকিবে। (২) কোন ব্যক্তি কোন ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তিনি- (ক) বাংলাদেশের একজন নাগরিক হন; (খ) আঠারো বৎসরের কম বয়স্ক নহেন; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত নহেন; (ঘ) সংশিষ্ট ওয়ার্ডের অধিবাসী বা অধিবাসী বলিয়া গণ্য হন। (৩) কোন ব্যক্তি ভোটার তালিকায় যে ওয়ার্ডে অন্তর্ভুক্ত হইবেন, তিনি সেই ওয়ার্ডের সদস্য এবং চেয়ারম্যান নির্বাচনে ভোট প্রদান করিতে পারিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯