স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯
ধারা ২৫নিবার্চনী দরখাস্ত, আপিল, ইত্যাদি নিষ্পত্তি
বলবৎ
পঞ্চম অধ্যায় নির্বাচনী বিরোধ
ধারা ২৫
25. নিবার্চনী দরখাস্ত, আপিল, ইত্যাদি নিষ্পত্তি নির্বাচনী দরখাস্ত ও আপিল দায়েরের পদ্ধতি, নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্বাচন বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, এখতিয়ার, ক্ষমতা, প্রতিকার এবং আনুষঙ্গিক সকল বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।