Skip to content

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

ধারা ৭৯তথ্য সরবরাহের পদ্ধতি

বলবৎচতুর্দশ অধ্যায় তথ্য প্রাপ্তির অধিকার

চতুর্দশ অধ্যায় তথ্য প্রাপ্তির অধিকার

ধারা ৭৯

79. তথ্য সরবরাহের পদ্ধতি (১) কোন ব্যক্তির কোন তথ্যের প্রয়োজন হইলে তাহাকে নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি দিয়া পরিষদের চেয়ারম্যানের বরাবরে লিখিত আবেদন করিতে হইবে; উক্ত দরখাস্ত নামঞ্জুর বা অন্যরূপ নিষ্পত্তি না হইলে সচিব নির্দিষ্ট সময়ের মধ্যে যাচিত তথ্য সরবরাহ করিবেন। (২) কোন ব্যক্তির আবেদন নামঞ্জুর হইলে উক্ত নামঞ্জুরের কারণ তাহাকে লিখিতভাবে জানাইতে হইবে।

End of ধারা ৭৯.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯