মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০
ধারা ১৭কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
বলবৎ
ধারা ১৭
17. কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন কোন কোম্পানী কর্তৃক এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানীর এইরুপ প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ, রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন৷