ধারা ১৩তথ্য-উপাত্ত সংরক্ষণ, গোপনীয়তা ও সরবরাহ, ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি
ধারা ১৩
13. তথ্য-উপাত্ত সংরক্ষণ, গোপনীয়তা ও সরবরাহ, ইত্যাদি [(১) কমিশন তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত সংরক্ষণ করিবে। (২) কমিশনের নিকট সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলিয়া বিবেচিত হইবে। (৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতি ও শর্তে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিশনের নিকট সংরক্ষিত তথ্য-উপাত্ত পাইবার জন্য আবেদন করিতে পারিবে এবং কমিশন উক্তরূপ চাহিত তথ্য-উপাত্ত, ভিন্নরূপ বিবেচিত না হইলে, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরবরাহ করিবে।]