Skip to content

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০

ধারা ৫জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকার, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

ধারা ৫

5. জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকার, ইত্যাদি [(১) ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) অনুসারে ভোটার হিসাবে তালিকাভুক্ত প্রত্যেক নাগরিক, নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকারী হইবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন অন্যান্য নাগরিককে, নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র প্রদান করিতে পারিবে।]

  1. 1. ধারা ৫ জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪০ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০