Skip to content

নভোথিয়েটার আইন, ২০১০

ধারা ১৫প্রতিবেদন

বলবৎ

ধারা ১৫

15. প্রতিবেদন (১) প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে নভোথিয়েটার তদ্কর্তৃক উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার প্রয়োজনবোধে, নভোথিয়েটারের নিকট হইতে যে কোন সময় নভোথিয়েটারের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবে এবং নভোথিয়েটার উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে। (৩) সরকার যে কোন সময় নভোথিয়েটারের কর্মকান্ড অথবা যে কোন প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত অনুষ্ঠানের নির্দেশ দিতে পারিবে।

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: নভোথিয়েটার আইন, ২০১০