Skip to content

নভোথিয়েটার আইন, ২০১০

ধারা ৬পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ড (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত ১৩ (তের) জন সদস্য সমন্বয়ে নভোথিয়েটারের একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) অর্থ বিভাগ এর একজন যুগ্ম-সচিব; (গ) সংস্থাপন মন্ত্রণালয় এর একজন যুগ্ম-সচিব; (ঘ) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব; (ঙ) বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান; (চ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান; (ছ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক; (জ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান; (ঝ) সরকার কর্তৃক মনোনীত সংশিষ্ট বিষয়ে অভিজ্ঞ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ঞ) সরকার কর্তৃক মনোনীত বিজ্ঞান ও গবেষণা কাজে অবদান রহিয়াছে এইরূপ ৩(তিন)জন ব্যক্তি; এবং (ট) নভোথিয়েটারের মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩(তিন) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে, যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোন সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে : আরও শর্ত থাকে যে, কোন মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: নভোথিয়েটার আইন, ২০১০