Skip to content

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "কর্তৃপক্ষ " অর্থ এই আইনের ধারা ৩ অনুযায়ী প্রতিষ্ঠিত "বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ"; (২) "চেয়ারম্যান" অর্থ বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান; (৩) "ডেভেলপার" অর্থ এইরূপ কোন ব্যক্তি যিনি হাই-টেক পার্ক স্থাপনের উদ্দেশ্যে কর্তৃপক্ষের সহিত অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তির মাধ্যমে পার্কের ভৌত অবকাঠামো নির্মাণ,রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত। (৪) "নির্ধারিত" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৫) "বোর্ড অব গভর্নরস" অর্থ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস; [(৬) “পার্ক” অর্থ এই আইনের অধীন সরকার কর্তৃক হাই-টেক শিল্প স্থাপনের উদ্দেশ্যে নির্দিষ্টকৃত স্থান অথবা সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত হাই-টেক শিল্প স্থাপনের উদ্দেশ্যে ব্যক্তি উদ্যোক্তা কর্তৃক নির্দিষ্টকৃত স্থান; এবং সরকার কর্তৃক ঘোষিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিকমিউনিকেশন এবং তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের জন্য প্রতিষ্ঠিত আইটি পার্ক, আইটি ভিলেজ, টেকনোলজি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, বায়ো-টেক পার্ক, রিনিউএবল এনার্জি পার্ক, গ্রীন টেকনোলজি পার্ক, হার্ডওয়্যার পার্ক ও সায়েন্স পার্কও ইহার অন্তর্ভুক্ত হইবে;] (৭) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) "নির্বাহী কমিটি" অর্থ কর্তৃপক্ষের নির্বাহী কমিটি; (১০) "ব্যক্তি" ব্যক্তি অর্থে পার্কে হাই-টেক শিল্প স্থাপনে আগ্রহী ব্যক্তি, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, কোম্পানী, অংশীদারী কারবার, ফার্ম বা অন্য কোন সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে; [(১০ক) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ হাই-টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক;] (১১) "সভাপতি" অর্থ নির্বাহী কমিটির সভাপতি; এবং [(১২) “হাই-টেক শিল্প” অর্থ জ্ঞান ও পুঁজি নির্ভর, পরিবেশ এবং ইনফরমেশন টেকনোলজি (আইটি), সফটওয়্যার টেকনোলজি, বায়ো-টেকনোলজি, রিনিউএবল এনার্জি, গ্রীন টেকনোলজি, হার্ডওয়্যার, ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সার্ভিসেস (আইটিইএস) এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি) নির্ভর শিল্প।]

  1. 1. উপ-ধারা (৬) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ০৯ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 2. উপ-ধারা (১০ক) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ০৯ নং আইন) এর ২(খ) ধারাবলে সন্নিবেশিত।
  3. 3. উপ-ধারা (১২) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ০৯ নং আইন) এর ২(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০