Skip to content

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০

ধারা ২৩পার্কে ভূমি, ইত্যাদি বরাদ্দকরণ

বলবৎ

ধারা ২৩

23. পার্কে ভূমি, ইত্যাদি বরাদ্দকরণ (১) কর্তৃপক্ষ, তদকর্তৃক নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে,ধারা ১৯ এর অধীন পার্কে হাই-টেক শিল্প স্থাপনে অনুমতি প্রাপ্ত ব্যক্তির নিকট ভূমি বা ভবনের স্পেস বরাদ্দ, ভাড়া বা ইজারা প্রদান করিতে পারিবে। (২) হাই-টেক শিল্প স্থাপনের জন্য বরাদ্দ প্রাপ্ত ভূমি বা ইজারা বা ভাড়ায় গৃহীত স্পেস হাই-টেক শিল্প স্থাপন বা সংশ্লিষ্ট ফরোয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করিলে উক্ত বরাদ্দ বা ইজারা বা ভাড়া বাতিল করা যাইবে।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০