Skip to content

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০

ধারা ৯সভা

বলবৎ

ধারা ৯

9. সভা (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, বোর্ড অব গভর্নরস এবং নির্বাহী কমিটি উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিবে। (২) চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে, বোর্ডের সদস্য-সচিব, চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে বোর্ড অব গভর্নরস এর সভা আহবান করিবেন। (৩) নির্বাহী কমিটির সভা সভাপতি কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে এবং সভাপতির সহিত পরামর্শক্রমে নির্বাহী কমিটির সদস্য-সচিব উক্ত সভা আহবান করিবেন। (৪) বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন। (৫) নির্বাহী কমিটির সকল সভায় নির্বাহী কমিটির সভাপতি সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করিবেন। (৬) নির্বাহী কমিটির সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৭) নির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০