Skip to content

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আইন, ২০১০

ধারা ৩ইনস্টিটিউট প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. ইনস্টিটিউট প্রতিষ্ঠা (১) সরকার এতদদ্বারা, এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করিল। (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং উহা হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহার নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আইন, ২০১০