বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০
ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
বলবৎ
ধারা ১
1. সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন (১) এই আইন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হইবে। (৩) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।