Skip to content

বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০

ধারা ১৪হিসাব রক্ষণ ও নিরীক্ষণ

বলবৎ

ধারা ১৪

14. হিসাব রক্ষণ ও নিরীক্ষণ (১) ব্যান্সডক যথাযথভাবে উহার হিসাব রৰণ করিবে এবং ব্যান্সডকের হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক হিসেবে অভিহিত, প্রতি বৎসর ব্যান্সডক এর হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও ব্যান্সডক এর নিকট প্রেরণ করিবেন। (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীৰার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ব্যান্সডক এর এতদসংক্রান্ত সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, বিনিয়োগ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং ব্যান্সডক এর যে কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসা করিতে পারিবেন।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০