বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০
ধারা ১৯Bangladesh National Scientific and Technical Documentation Centre (BANSDOC) এবং জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার বিলোপ, ইত্যাদি
ধারা ১৯
19. Bangladesh National Scientific and Technical Documentation Centre (BANSDOC) এবং জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার বিলোপ, ইত্যাদি এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে- (ক) Bangladesh National Scientific and Technical Documentation Centre(BANSDOC)এবং জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার, অতঃপর যথাক্রমে বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় এর সকল সম্পদ, অধিকার, ৰমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ব্যান্সডক এর নিকট হস্তান্তরিত হইবে এবং ব্যান্সডক ইহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় এর সকল ঋণ, দায় ও দায়িত্ব ব্যান্সডক এর ঋণ, দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ঘ) কোন চুক্তি, দলিল বা চাকুরীর শর্তে যাহাই থাকুক না কেন, বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয়ে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারী ব্যান্সডক এ স্থানান্তরিত হইবেন এবং তাহারা উক্তরূপ স্থানান্তরিত হইবার পূর্বে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন সেই একই শর্তে ব্যান্সডক এর চাকুরীতে নিয়োজিত থাকিবেন; এবং (ঙ) কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর সুযোগ-সুবিধা প্রবিধিমালা দ্বারা নির্ধারিত হইবে, তবে প্রবিধানমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত সরকারী বিধি-বিধান প্রযোজ্য হইবে।