Skip to content

বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০

ধারা ৯মহাপরিচালক

বলবৎ

ধারা ৯

9. মহাপরিচালক (১) ব্যান্সডক এর একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ব্যান্সডক এর সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (গ) ব্যান্সডক এর চাকুরী প্রবিধানমালা ও তফসিল অনুযায়ী তিনি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি, সাধারণ আচরণ ও শৃঙ্খলা কার্যকর করিবেন; এবং (ঘ) ব্যান্সডক এর অভ্যন্তরীণ প্রশাসন ও পরিচালনা বোর্ডের নির্দেশ মোতাবেক অন্যান্য কার্য সম্পাদন করিবেন।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আইন, ২০১০