Skip to content

বীমা আইন, ২০১০

ধারা ১৪০অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার৷

বলবৎপঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড

পঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ১৪০

140. অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার৷ (১) কর্তৃপক্ষের চেয়ারম্যান বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত কোন আদালত এই আইনের অধীন কোন মামলা বিচারার্থ গ্রহণ করিবে না৷ (২) ফৌজদারী কার্যবিধিতে যাতা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে৷

End of ধারা ১৪০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা আইন, ২০১০