ধারা ৭৮পরিচালক কর্তৃক চাকুরী করার ক্ষেত্রে বিধিনিষেধ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় বীমাকারীর জন্য প্রযোজ্য বিধানাবলী
বীমা কোম্পানীর পরিচালনা এবং ব্যবস্থাপনা
ধারা ৭৮
78. পরিচালক কর্তৃক চাকুরী করার ক্ষেত্রে বিধিনিষেধ আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা বীমাকারীর সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি বীমাকারীর চাকুরীতে উপদেষ্টা, নিরীক্ষক, পরামর্শক বা অন্য কোন লাভজনক পদে নিয়োজিত থাকিলে তিনি উক্ত বীমাকারীর পরিচালক হইবার বা থাকিবার যোগ্য হইবেন না৷