ধারা ৮৭প্রাসংগিক পলিসির বিশেষ সংজ্ঞায়ন ও ব্যাখ্যা
বলবৎ
দ্বিতীয় অধ্যায় বীমাকারীর জন্য প্রযোজ্য বিধানাবলী
কতিপয় লাইফ ইন্সু্যরেন্স পলিসির প্রত্যর্পণ, তামাদি, বাজেয়াপ্তকরণ
ধারা ৮৭
87. প্রাসংগিক পলিসির বিশেষ সংজ্ঞায়ন ও ব্যাখ্যা (১) এই অংশের জন্য "প্রাসঙ্গিক পলিসি'' অর্থ অবশ্য সংঘটিতব্য কোন ঘটনা সংঘটিত হইলে বা সংঘটনের পর নির্দিষ্ট বিরতিতে বা বিরতিসমূহে নিশ্চিতকৃত সম্পূর্ণ সুবিধা প্রদেয় হইবে এইরূপ শর্তবিশিষ্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসি। (২) এই প্রাসঙ্গিক পলিসির অধীন পাওনায় পলিসির অধীন প্রদেয় বকেয়া অপরিশোধিত প্রিমিয়াম বুঝাইবে।