চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০
ধারা ১০কাউন্সিল সদস্যের পদত্যাগ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ইনস্টিটিউট প্রতিষ্ঠা, কাউন্সিল গঠন, ইত্যাদি
ধারা ১০
10. কাউন্সিল সদস্যের পদত্যাগ (১) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য থাকিলে, ভাইস প্রেসিডেন্টের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও কাউন্সিলের নির্বাচিত সদস্যগণ পদত্যাগ করিতে পারিবেন। (২) পদত্যাগপত্র গৃহীত হইবার তারিখ হইতে উহা কার্যকর হইবে এবং কাউন্সিলে সংশ্লিষ্ট পদটি শূন্য হইবে।