Skip to content

চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০

ধারা ২২রেজিস্টার হইতে নাম অপসারণ

বলবৎতৃতীয় অধ্যায় সদস্যপদ, যোগ্যতা ও অযোগ্যতা এবং রেজিস্টার, ইত্যাদি

তৃতীয় অধ্যায় সদস্যপদ, যোগ্যতা ও অযোগ্যতা এবং রেজিস্টার, ইত্যাদি

ধারা ২২

22. রেজিস্টার হইতে নাম অপসারণ (১) কোন সদস্য,- (ক) মৃত্যুবরণ করিলে; (খ) স্বীয় নাম অপসারণের জন্য কাউন্সিলের নিকট লিখিতভাবে অনুরোধ করিলে; (গ) নির্ধারিত সময়সীমার মধ্যে কোন নির্ধারিত ফি প্রদানে ব্যর্থ হইলে; বা (ঘ) এই আইনের অধীন কোন অযোগ্যতা থাকিলে বা অর্জন করিলে বা অন্য কোন কারণে রেজিস্টারে নাম বহাল রাখিবার অধিকার হারাইলে-কাউন্সিল তাহার নাম রেজিস্টার হইতে অপসারণ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) কাউন্সিল, উপ-ধারা (১) এর অধীন, কোন সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণের নির্দেশ প্রদান করিলে, সচিব উক্ত সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণ করিবেন।

End of ধারা ২২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০