Skip to content

চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০

ধারা ২৭মিথ্যা দাবীর দন্ড

বলবৎযষ্ঠ অধ্যায় দন্ড, জরিমানা ও আপীল ইত্যাদি

যষ্ঠ অধ্যায় দন্ড, জরিমানা ও আপীল ইত্যাদি

ধারা ২৭

27. মিথ্যা দাবীর দন্ড যদি কোন ব্যক্তি- (ক) সদস্য না হইয়াও সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করেন; (খ) চার্টার্ড সেক্রেটারী না হইয়াও চার্টার্ড সেক্রেটারী পদবী ব্যবহার করেন; (গ) এসোসিয়েট বা ফেলো না হইয়াও নামের পরে এসিএস বা এফসিএস পদবী ব্যবহার করেন; (ঘ) কোন সদস্যের প্রাইভেট প্র্যাকটিস সনদ না থাকা সত্ত্বেও এইভাবে প্রচার করেন যে তিনি প্রাইভেট প্র্যাকটিসে আছেন; (ঙ) সদস্য না হইয়াও চার্টার্ড সেক্রেটারী হিসাবে প্র্যাকটিস করেন; তাহা হইলে তিনি প্রথমবার দোষী সাব্যস্ত হইলে অনধিক ছয় মাস কারাদন্ডে বা অনধিক পঁচিশ হাজার টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে এবং পরবর্তীতে একই অপরাধের জন্য পুনরায় দোষী সাব্যস্ত হইলে প্রতিবারের জন্য অনধিক এক বৎসর কারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডিত হইবেন।

End of ধারা ২৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০