Skip to content

বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০

ধারা ৭অপরাধ ও দণ্ড

বলবৎ

ধারা ৭

7. অপরাধ ও দণ্ড (১) কোন ব্যক্তি এই আইন এবং তদধীন প্রণীত বিধির কোন বিধান লঙ্ঘন করিলে উহা আমলযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) পর্যটন সংরক্ষিত এলাকা অথবা বিশেষ পর্যটন অঞ্চল হইতে কোন স্থাপনা উচ্ছেদের বিষয় জড়িত থাকিলে, উপ-ধারা (১) এ উল্লিখিত দন্ডের অতিরিক্ত উক্তরূপ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হইতে আদায় করা যাইবে।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০