Skip to content

বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০

ধারা ১৬তহবিল গঠন

বলবৎ

ধারা ১৬

16. তহবিল গঠন (১) বাংলাদেশের পর্যটন শিল্প ও সেবার সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন ক্ষেত্রে সহায়তা প্রদানকল্পে বোর্ডের একটি তহবিল থাকিবে। (২) বোর্ডের তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশি সরকার বা সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান ; এবং (ঙ) অন্য যে কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) এই তহবিল, বোর্ডের নামে, গভর্ণিং বডি কর্তৃক অনুমোদিত এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা যাইবে। (৪) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে তহবিল রক্ষণ এবং উহার অর্থ ব্যয় করিতে হইবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০