Skip to content

বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০

ধারা ১৮হিসাব ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৮

18. হিসাব ও নিরীক্ষা (১) সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উহার হিসাব রক্ষাণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহাহিসাব নিরী্ক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহাহিসাব নিরীক্ষক নামে উল্লিখিত,প্রতি বৎসর বোর্ডের হিসাব নিরী্ক্ষা করিবেন এবং নিরী্ক্ষা প্রতিবেদনের রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও বোর্ডের নিকট পেশ করিবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা প্রতিবেদনের উদ্দেশ্যে, মহাহিসাব নিরী্ক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বোর্ডের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং গভর্নিং বডির চেয়ারম্যান বা কোন সদস্য বা বোর্ডের যে কোন কর্মকর্তা বা কর্মচারী বা সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

End of ধারা ১৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০