ধারা ১৪সিএনজি রিফুয়েলিং স্টেশন কর্তৃক নির্ধারিত চাপের অধিক চাপে সিএনজি বিক্রয়ের দন্ড
বলবৎ
অধ্যায়-৬ অপরাধ ও দণ্ড , ইত্যাদি
ধারা ১৪
14. সিএনজি রিফুয়েলিং স্টেশন কর্তৃক নির্ধারিত চাপের অধিক চাপে সিএনজি বিক্রয়ের দন্ড কোন সিএনজি রিফুয়েলিং স্টেশন সরকার কর্তৃক নির্ধারিত চাপের অধিক চাপে অথবা মিটার টেম্পারিং করিয়া সিএনজি বিক্রয় করিলে, রিফুয়েলিং স্টেশনের স্বত্তাধিকারী বা সংশিস্নষ্ট দায়ী ব্যক্তি অনধিক ১ (এক) বৎসর কারাদন্ডে বা ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে তিনি অনূ্যন ১ (এক) বৎসর এবং অনধিক ২(দুই) বৎসর পর্যন্ত কারাদন্ডে এবং অনধিক ২(দুই) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।