Skip to content

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০

ধারা ৮সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন, এলপিজি ও এলএনজি এর ব্যবসা পরিচালনা, ইত্যাদি

বলবৎঅধ্যায়-৪ সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)

অধ্যায়-৪ সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)

ধারা ৮

8. সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন, এলপিজি ও এলএনজি এর ব্যবসা পরিচালনা, ইত্যাদি (১) এই আইনের অধীনে কোন ব্যক্তি নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে এবং নির্ধারিত পদ্ধতিতে সিএনজি রিফুয়েলিং স্টেশন অথবা যানবাহন সিএনজিতে রূপান্তরকরণ কারখানা, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর ব্যবসা শুরু এবং পরিচালনা করিতে পারিবে, যথাঃ- (ক) কমিশনের নিকট হইতে লাইসেন্স গ্রহণ; এবং (খ) প্রয়োজনে প্রচলিত আইনের বিধান অনুযায়ী অন্য কোন সংস্থার লাইসেন্স বা অনুমোদন গ্রহণ। (২) নিম্নবর্ণিত ক্ষেত্রে সিএনজি, এলপিজি ও এলএনজি সরবরাহ সীমিত, স্থগিত কিংবা সীমাবদ্ধতা আরোপ করিবার ক্ষমতা কমিশনের থাকিবে, যদি- (ক) সংশ্লিষ্ট এলাকার জনগণের জীবন ও সম্পদ বিপদাপন্ন হয়; (খ) অননুমোদিতভাবে সিএনজি এর ব্যবহার প্রমাণিত হয়। (৩) নিম্নবর্ণিত ক্ষেত্রে সিএনজি সরবরাহ সীমিত, স্থগিত কিংবা সীমাবদ্ধতা আরোপ করিবার ক্ষমতা গ্যাস বিতরণকারীর থাকিবে, যদি- (ক) গ্যাস নেটওয়ার্কে পরিচালন বিপত্তি ঘটে; (খ) জাতীয় পর্যায়ে গ্যাসের স্বল্পতা দেখা দেয়।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০