রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০
ধারা ১২রিয়েল এস্টেট এর মূল্য পরিশোধের নিয়মাবলী
বলবৎ
পঞ্চম অধ্যয় মূল্য পরিশোধ, দখল হস্তান্তর, ইত্যাদি
ধারা ১২
12. রিয়েল এস্টেট এর মূল্য পরিশোধের নিয়মাবলী (১) প্রসপেক্টাস বা বরাদ্দপত্রে উল্লিখিত নিয়ম অনুযায়ী ক্রেতা রিয়েল এস্টেট এর মূল্য ব্যাংকের মাধ্যমে পরিশোধ করিবে। (২) অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সরবরাহপূর্বক বিক্রয় বা বরাদ্দকৃত রিয়েল এস্টেটসমূহ দখল হস্তান্তরের উপযোগী না হওয়া পর্যন্ত কিস্তির অর্থ ব্যতীত কোন সুদ নেওয়া যাইবে না।