রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০
ধারা ২৫প্রতিশ্রুত নির্মাণ উপকরণ ব্যবহার না করিবার দন্ড
বলবৎ
ষষ্ঠ অধ্যায় অপরাধ, বিচার ও দন্ড
ধারা ২৫
25. প্রতিশ্রুত নির্মাণ উপকরণ ব্যবহার না করিবার দন্ড কোন ডেভেলপার ক্রেতার সহিত সম্পাদিত চুক্তির অধীন প্রতিশ্রুত নির্মাণ উপকরণের পরিবর্তে, অবৈধভাবে লাভবান হইবার উদ্দেশ্যে, নিম্নমানের উপকরণ ব্যবহার করিলে বা যথাযথ পরিমাণ নির্মাণ সামগ্রী ব্যবহার না করিলে অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর কারাদন্ড অথবা অনূর্ধ্ব ২০ (বিশ) লক্ষ টাকা অর্থ দন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে।