রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০
ধারা ৩১কোম্পানী কতৃর্ক অপরাধ সংঘটন
বলবৎ
ষষ্ঠ অধ্যায় অপরাধ, বিচার ও দন্ড
ধারা ৩১
31. কোম্পানী কতৃর্ক অপরাধ সংঘটন এই আইনের অধীন কোন ডেভেলপার নিগমিত(incorporated)কোম্পানী হইলে উক্ত কোম্পানীর মালিক, পরিচালক বা কোন কর্মকর্তা যাহার জ্ঞাতসারে এবং অংশগ্রহণে এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইবে তিনি উক্ত অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হইবেন।