Skip to content

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ১৯সিন্ডিকেট

বলবৎ

ধারা ১৯

19. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) মহাপরিচালক, কারিগরী শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ; (ঙ) সিন্ডিকেট কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত দুইজন ডীন; (চ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (ছ) সরকার কর্তৃক মনোনীত বস্ত্র বিজ্ঞান, বস্ত্র ব্যবস্থাপনা, বস্ত্র প্রকৌশল ও বস্ত্র প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে একজন প্রতিনিধি; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ যাঁহাদের মধ্যে একজন টেক্সটাইল শিক্ষাবিদ হইবেন; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে দুইজন অধ্যাপক; এবং (ঞ) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন। (২) সিন্ডিকেটের মনোনীত প্রত্যেক সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন ঃ তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০