বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অধিভুক্ত কলেজ” অর্থ বস্ত্র বিজ্ঞান, বস্ত্র ব্যবস্থাপনা, বস্ত্র প্রকৌশল ও বস্ত্র প্রযুক্তি বিষয়ে পাঠদান করা হয় এমন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কোন কলেজ, যাহা বিশ্ববিদ্যালয়ের সহিত অধিভুক্ত; (২) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৩) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৪) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৫) “উপ-কমিটি” অর্থ ধারা ৪৭ এর অধীন গঠিত কোন উপ-কমিটি; (৬) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৭) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৮ তে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ; (৮) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৯) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (১০) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১১) “গবেষণা, টেস্টিং ও পরামর্শ কেন্দ্র” অর্থ ধারা ২৬ এর অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয়ের গবেষণা, টেস্টিং ও পরামর্শ কেন্দ্র; (১২) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১৩) “ট্রাস্টি বোর্ড” অর্থ ধারা ৪২ এ উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড; (১৪) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষকদের একক ও অস্থায়ী আবাসন; (১৮) “ডীন” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের ডীন; (১৯) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (২০) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (২১) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (২২) “প্রো-ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর; (২৩) “প্রভোষ্ট” অর্থ কোন হলের প্রশাসনিক প্রধান; (২৪) “পরিচালক” অর্থ ইনস্টিটিউটের পরিচালক ও ধারা ৮ এ উল্লিখিত অন্য কোন পরিচালক; (২৫) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (২৬) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (২৭) “বিভাগীয় প্রধান” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের প্রধান; (২৮) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়; (২৯) “বিশ্ববিদ্যালয় বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিশ্ববিদ্যালয় বিধি; (৩০) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (৩১) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order (P. O. No. 10 of 1973); (৩২) “মঞ্জুরী কমিশন” অর্থ মঞ্জুরী কমিশন আদেশের অধীন গঠিতUniversity Grants Commission of Bangladesh; (৩৩) “সংবিধি” অর্থ বিশ্ববিদ্যালয়ের সংবিধি; (৩৪) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩৫) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক,প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (৩৬) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষাক্রমে ভর্তিকৃত কোন ছাত্র-ছাত্রী; (৩৭) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৮) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৩৯) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা; এবং (৪০) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ জীবন এবং সহ-শিক্ষাক্রম শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীণ আবাসন।