Skip to content

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ২২একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২২

22. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) সকল বিভাগীয় প্রধান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) পরিচালক (শিক্ষার্থী কল্যাণ); (ছ) পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ); (জ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (ঝ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঞ) বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ; (ট) প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট, বাংলাদেশ (আইটিইটি); (ঠ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক; (ড) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ঢ) বাংলাদেশ টেক্সটাইল মিল্‌স এ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি কর্তৃক একজন করিয়া মনোনীত বিশেষজ্ঞ প্রতিনিধি; (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক ; এবং (ত) রেজিস্ট্রার, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) একাডেমিক কাউন্সিলে মনোনীত কোন সদস্য ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০