Skip to content

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ২৪অনুষদ

বলবৎ

ধারা ২৪

24. অনুষদ (১) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে, নির্ধারিত বিভাগসমূহের সমন্বয়ে এক বা একাধিক অনুষদ গঠিত হইবে। (২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্দিষ্টকৃত কোন বিভাগে শিক্ষাকার্য ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে। (৩) সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারিত হইবে। (৪) প্রত্যেক অনুষদে একজন করিয়া ডীন থাকিবেন এবং তিনি ভাইস-চ্যান্সেলরের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধান সাপেক্ষে, অনুষদ সম্পর্কিত সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধান যথাযথভাবে পালনের জন্য দায়ী থাকিবেন। (৫) প্রত্যেক অনুষদের অন্তর্গত সকল বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্যে উক্ত অনুষদের ডীন পদ আবর্তিত হইবে এবং তিনি ২ (দুই) বৎসর মেয়াদে সিন্ডিকেট কতৃর্ক নিযুক্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, (ক) যদি কোন অনুষদে অধ্যাপক পদ মর্যাদার কেহ কর্মরত না থেকে থাকেন, তাহা হইলে সিন্ডিকেট জ্যেষ্ঠতার ভিত্তিতে উক্ত অনুষদের সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে একজনকে উক্ত অনুষদের ডীন নিযুক্ত করিবেন; (খ) সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কোন অনুষদে কর্মরত না থাকিলে, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডীনকে উক্ত অনুষদের ডীন হিসাবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা যাইবে।

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০