Skip to content

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ২৯অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৯

29. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) কোষাধ্যক্ষ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত দুইজন ডীন; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন এইরূপ, একজন সিন্ডিকেট সদস্য; (ঘ) মঞ্জুরী কমিশনের, পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন কর্মকর্তা; (ঙ) সরকার কতৃর্ক মনোনীত, উপ-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন প্রতিনিধি; (চ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ৩ (তিন) বৎসর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন ঃ তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন।

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০