Skip to content

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ৪৪বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থী বেতন, ইত্যাদি

বলবৎ

ধারা ৪৪

44. বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থী বেতন, ইত্যাদি (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরীখে প্রতি বৎসর শিক্ষার্থীদের নিকট হইতে আদায়যোগ্য বেতন ও ফিস নির্ধারিত হইবে। (২) সরকার বা অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অনুদান বা আয় হইতে প্রয়োজনীয় নিরীখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বৃত্তি বা, ক্ষেত্রমত, উপ-বৃত্তি প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা ২ এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি অধ্যয়নে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা আহরণে পারদর্শিতার উপর বৃত্তি বা, ক্ষেত্রমত, উপ-বৃত্তি প্রদানের বিষয়টি নির্ভর করিবে।

End of ধারা ৪৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০